IQNA

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে আযাদারী সপ্তাহ পালিত হচ্ছে

11:43 - January 24, 2011
সংবাদ: 2069666
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আযাদারী শীর্ষক সপ্তাহ যুক্তরাষ্রেত র ক্যালিফোর্নিয়া প্রদেশের লস এ্যাঞ্জেলেস শহরের এসনা আশারী শিয়া ইসলামি কেন্দ্রে গত ২০শে জানুয়ারী হতে শুরু হয়েছে।
Lajamaat ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: 'ইমাম হুসাইন (আ.) এর পথে অগ্রসর হওয়া' শীর্ষক শিরোনামে এ সপ্তাহ পালিত হচ্ছে। এতে হুসাইনী শোকে শোকার্ত শিয়াদের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
'ইমাম হুসাইন (আ.) এর মাধ্যমে প্রকৃত সত্যের উদঘাটন', 'ইসলামে বন্দীত্বের দর্শন', 'ইমাম হুসাইন (আ.) এর ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শন, 'ইমাম হুসাইন (আ.) এর যেয়ারত', 'ইমাম হুসাইন (আ.) এর সাথে ইমাম মাহদী (আ.) এর সাদৃশ্যতা' ইত্যাদি বিষয়ের উপর এ সপ্তাহে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।
এছাড়া তাফসিরে কোরআন বিষয়ক সভা, কোরআন তেলাওয়াত সভা, দোয়া কুমাইল, যেয়ারতে ওয়ারিসা, যেয়ারতে আশুরা, যেয়ারতে আরবাঈন পাঠ ও শোক মজলিশের আয়োজন এ সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচী'র অন্যতম।
উল্লেখ্য, এ অনুষ্ঠানাদি আগামী ২৫শে জানুয়ারী ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা'র দিন নাগাদ অব্যাহত থাকবে#735612


captcha