আন্তর্জাতিক বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী জনপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভারতের জনৈক আলেম বলেছেন: কোন মাযহাবের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদকে সমূলে উত্পাটন করতে হবে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ আলোচনা সভায় ভারতের বিশিষ্ট আলেম ‘সাইয়্যেদ কালবে নাকাভী’ বলেন: বর্তমানে বিশ্বের সকল মুসলমানের উচিৎ এক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণ করা। যতদিন উগ্র ওয়াহাবীরা নিরাপরাধ শিয়াদের হত্যার ফতওয়া তুলে না নেবে ততদিন বিশ্বে সন্ত্রাসবাদ অব্যাহত থাকবে।
তিনি বলেন: যারা পাকিস্তান ও ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত হয় তাদের অধিকাংশই শিয়া মাযহাবের অনুসারী। ওয়াহাবী ওলামাদের ফতওয়া এ ধরণের হামলার মূল কারণ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, এ সভা গত ২৩শে জানুয়ারী স্থানীয় জনগণের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।#736510