আফ্রিকা হতে প্রেরিত ইকনা প্রতিবেদকের প্রেরিত রিপোর্ট: কেনিয়ার মাসাঈ গোত্রের উল্লেখযোগ্য সংখ্যক লোকের ইসলাম ধর্ম গ্রহণ এ বিষয়টির প্রমাণ করে যে, বিগত বছরগুলোতে কেনিয়ায় ইসলাম গ্রহণের সংখ্যা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৯৮৬ সালে মাসাঈ গোত্রে মুহাম্মাদ এলাহ সাকানগেয়ী নামক জনৈক ব্যক্তির মাধ্যমে ইসলাম ধর্মের অনুপ্রবেশ ঘটে। বিগত ২০ বছরে এ গোত্রের মুসলমানদের সংখ্যা ৫ হাজারে উন্নীত হয়েছে।
গত ২০ বছরে যে সকল ব্যক্তিত্ব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে মাগআরা অঞ্চলের জনপ্রতিনিধি হুসাইন ইলাহ দুরুনী, কীসেই অঞ্চলের সাবেক গভর্ণর উল্লেখযোগ্য।
কেনিয়ার শারটোকা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণকারীদের প্রথম সারীর একজন ইবরাহিম ইলাহ পারিসি রিয়াঈ (৮২) বলেন: যেহেতু মাসাঈ গোত্রের সংস্কৃতির ইসলাম ধর্মের সংস্কৃতির সাথে অনেক ক্ষেত্রে মিল রয়েছে, এ কারণেই এ অঞ্চলে ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, এ অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচারকারী জনাব ইবরাহিম ইলাহ বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছেন এবং এ দেশের ৫টির বেশী মসজিদ ও মাদ্রাসা তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।#736557