IQNA

নাইজেরিয়ায় শিশু-কিশোরদের বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে

22:11 - February 01, 2011
সংবাদ: 2074309
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: শিশু-কিশোরদের ২য় কোরআন প্রশিক্ষণ কোর্স নাইজেরিয়া’র কানু শহরে অনুষ্ঠিত হচ্ছে।
আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: গত শুক্রবার ২৮শে জানুয়ারী হতে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে এবং আগামী ১৬ই ফেব্রুয়ারী নাগাদ অব্যাহত থাকবে।
এ প্রশিক্ষণ কোর্সে কোরআন তেলাওয়াতের পদ্ধতিসহ অন্যান্য বিষয় সম্পর্কে শিশু-কিশোরদেরকে পরিচিত করানো হবে।
স্থানীয় আলেম-ওলামাগণ এ প্রশিক্ষণ কোর্সে কোরআন ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখছেন। তারা বলেন: শুধুমাত্র কোরআন শরিফ তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং কোরআনিক শিক্ষার উপর আমল করার জন্য অধিক সচেষ্ট হতে হবে।#739048
captcha