নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রতি বছরই ইরাকের বিভিন্ন অঞ্চল হতে পায়ে হেটে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র ওফাত বার্ষিকী পালন করতে যায়েররা হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর মাজারে এসে উপস্থিত হয়।
তাদের চলার পথের বিভিন্ন স্থানে আহলে বাইত (আ.) এর ভক্তরা তাবু স্থাপন করে পায়ে হেটে আসা যায়েরদেরকে খাদ্য, পানীয়সহ চিকিত্সা সেবা প্রদান করে থাকে।
এ দিবসকে সামনে রেখে নাজাফ শহরের স্বাস্থ্য বিষয়ক কার্যালয় এ শহরের বিভিন্ন স্থানে যায়েরদের চিকিত্সা সেবা প্রদানের লক্ষ্যে ২০টির বেশী ভ্রাম্যমান ও অস্থায়ী চিকিত্সা কেন্দ্রের ব্যবস্থা করেছে।#740391