IQNA

আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী’র ছুটির দিন পরিবর্তন

23:56 - February 03, 2011
সংবাদ: 2074737
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের জনশক্তি বিভাগ (FAHR) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটির দিনকে পরিবর্তন করে এদেশের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠনসমূহের নিকট বিজ্ঞপ্তি প্রেরণ করেছে।
The National এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের শিক্ষামন্ত্রী ও জনশক্তি বিষয়ক কার্যালয়ের প্রধান হামিদ মুহাম্মাদ উবাইদ আল কোত্তামী ঘোষণা করেছেন যে, এ বছর ঈদে মিলাদুন্নবী (স.) আগামী ১৫ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। যেহেতু এ দিনটি বিভিন্ন মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার কর্মচারীদের দু’টি কর্ম দিবসের মাঝখানে পড়েছে সেহেতু ১৫ই ফেব্রুয়ারী ছুটির পরিবর্তে আগামী ১৭ই ফেব্রুয়ারী ছুটি থাকবে।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ সিদ্ধান্ত জনশক্তি বিষয়ক কার্যালয়ের সংবিধানের ৫নং ধারা’র ১০০ নং আইনের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। যে আইনটি সপ্তাহের মাঝখানের কোন ছুটিকে সপ্তাহের শুরু অথবা শেষে পরিবর্তন করার বৈধতা প্রদান করে।#740319
captcha