Daily GulfNews এর বরাত দিয়ে বার্তা সংস্থার ইকনার রিপোর্ট; কয়েদিদেরকে কোরআনিক শিক্ষা গ্রহণ পূর্বক পূনরায় সমাজে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কুয়েতের আওকাফ মন্ত্রী এ সম্পর্কে বলেছেন: বন্দীদের আধ্যাত্মিক দিককে জাগ্রত করার লক্ষ্যে তাদের জন্য বিশেষ বক্তৃতা অনুষ্ঠান ও কোরআন প্রশিক্ষণ কোর্সের ব্যাবস্থা করা হবে। যদি তারা পবিত্র কোরআন হেফজ করতে সক্ষম হয় তবে তাদের সাজা ক্ষমা করে দেয়া হবে।
এছাড়া কুয়েতের আওকাফ ও ধর্মমন্ত্রণালয় এমন একটি পরিকল্পনার উপর পর্যালোচনা করছে যার ভিত্তিতে যে সকল কয়েদী কোরআনের ক্বারী হিসেবে সফল হবে তাদেরকেও তাদের সাজা ক্ষমা করে দেয়া হবে।# 741415