IQNA

মালী’তে পবিত্র কোরআনের হেফজ ও তাজবিদ প্রতিযোগিতা সমাপ্ত

22:01 - February 05, 2011
সংবাদ: 2075727
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র কোরআনের হেফজ ও তাজবিদ প্রতিযোগিতা গত ২৫শে জানুয়ারী মালী’র রাজধানী বামাকূ’তে শুরু হয়ে গত ৩রা ফেব্রুয়ারী সমাপ্ত হয়েছে।
কাতারীয় দৈনিক আশ শুরুকের বরাত দিয়ে জানা গেছে যে, এ প্রতিযোগিতা কাতারের ‘আশ শেইখ সানী বিন আব্দুল্লাহ’ মানব কল্যান সংস্থার উদ্যোগে মালী’র উচ্চতর ইসলামি পরিষদ, আল ফারুক ইসলামি দাতব্য সংস্থা ও এদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা এদেশের ৮টি অঞ্চলের ৫৭ জন নারী ও পুরুষ প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
পুরুষের হেফজ ও তাজবিদ বিভাগে ৪০ জন এবং নারীদের হেফজ (১৫ পারা ও সম্পূর্ণ কোরআন) ও তাজবিদ বিভাগে ১৭ জন প্রতিযোগী প্রতিদ্বন্দিতা করে।
এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান মালী’র আন্তর্জাতিক সম্মেলন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী প্রতিযোগীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।# 741389
captcha