IQNA

আল আযহার বিশ্ববিদ্যালয়ে থাই ছাত্রদের স্বদেশে প্রত্যাবর্তন

23:46 - February 06, 2011
সংবাদ: 2076425
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাই ছাত্ররা এদেশের গণ বিক্ষোভ ও সৃষ্ট সংকটের কারণে স্বদেশে প্রত্যাবর্তন করেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাই ছাত্রদেরকে এদেশের সরকার কর্তৃক প্রদত্ত বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড ফিরিয়ে আনা হয়েছে।
আল আযহারের জনৈক থাই ছাত্র জানিয়েছে যে, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আল আযহার হতে কায়রো বিমান বন্দর অবধি নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২৬০০ থাই ছাত্র বর্তমানে আল আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইসলামি বিষয়ের উপর পড়াশুনা করছে। থাই সরকার মাত্র দু’টি ফ্লাইটের মাধ্যমে এদের মধ্য হতে শুধুমাত্র ৬০০ জন ছাত্রকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।#742254
captcha