IQNA

মালয়েশিয়ায় হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

22:59 - February 07, 2011
সংবাদ: 2077125
আন্তর্জাতিক বিভাগ: হজ্জ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স মালয়েশিয়ার ‘পুত্রা’ বিশ্ববিদ্যালয়ের ইসলামি কেন্দ্রের উদ্যোগে আগামী ২৬শে ফেব্রুয়ারী হতে এ বিশ্ববিদ্যালয়ের মসজিদে শুরু হতে যাচ্ছে।
দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স পুত্রা বিশ্ববিদ্যালয়ের ‘পারিশ সারদাঙ্গ পরিষদে’র সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবং চলতি বছরের জুলাই-আগস্ট মাস অবধি অব্যাহত থাকবে।
এ প্রশিক্ষণ কোর্সের ক্লাসসমুহ প্রতি সপ্তাহের শনিবার স্থানীয় সময় সকাল ৯টা হতে পুত্রা বিশ্ববিদ্যালয়ের মসজিদে শুরু হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে এ কোর্সে অংশগ্রহণকারীদেরকে কোর্স শেষে বিশেষ সনদ পত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, এ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুকগণ পুত্রা বিশ্ববিদ্যালয়ের ইসলামি কেন্দ্রে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে পারেন।#743212
captcha