IQNA

মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ে কোরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন

22:56 - February 07, 2011
সংবাদ: 2077126
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র কোরআনের হেফজ ও কারায়াত বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স আজ ৭ই ফেব্রুয়ারী হতে মালয়েশিয়ার সারদাঙ্গ অঞ্চলে অবস্থিত পুত্রা বিশ্ববিদ্যালয়ের ইসলামি কেন্দ্র শুরু হচ্ছে।
দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সে পুত্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্তৃক পবিত্র কোরআনের হেফজ ও কারায়াত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বড়দের এবং ছোটদের জন্য আলাদা আলাদা কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
এ প্রশিক্ষণ কোর্স প্রতি বছর পুত্রা বিশ্ববিদ্যালয়ের ইসলামি কেন্দ্রে উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে এবং কোর্স শেষে অংশ গ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, কোরআন বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুকগণ পুত্রা বিশ্ববিদ্যালয়ের ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগে যোগাযোগ পূর্বক নাম নিবন্ধন করতে পারবেন।#743185
captcha