IQNA

কাতিফে শিশুদের বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্স

23:37 - February 08, 2011
সংবাদ: 2077958
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: শিশুদের বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্স আগামী বুধবার ১০ই ফেব্রুয়ারী হতে সৌদি আরবের কাতিফ প্রদেশের উম্মুল হাম্মাম শহরের কোরআন ইনস্টিটিউটে শুরু হতে যাচ্ছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বিশেষ প্রশিক্ষণ কোর্সটি ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য আগামী ১০ই জানুয়ারী হতে শুরু হবে এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেল ৩টা হতে ৫:৩০ মিনিট অবধি এ প্রশিক্ষণ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহীগণ উক্ত ইনস্টিটিউটের কার্যালয়ে নাম নিবন্ধন করতে পারবে।
এছাড়া সহজ উপায়ে নাম নিবন্ধনের জন্য শিক্ষার্থীর নাম, বয়স এবং ঠিকানা ০৫৩১৫০৬৯৮৪ মোবাইল নাম্বারে এস এম এস করে পাঠিয়ে নাম নিবন্ধন করতে পারবে।#743673
captcha