IQNA

ব্রুকসেলে ‘ইসলাম ও পশ্চিমা বিশ্বের বিভ্রান্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে

23:43 - February 08, 2011
সংবাদ: 2077960
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম ও পশ্চিমা বিশ্বের বিভ্রান্তি: দাজ্জাল সভ্যতা’ শীর্ষক আলোচনা সভা আগামী শনিবার ১২ই ফেব্রুয়ারী বেলজিয়ামের রাজধানী ব্রুকসেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
islamic.events.be ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা আগামী শনিবার ১২ই ফেব্রুয়ারী দুপুর ২টা হতে ‘আল-হিকমাহ সাংস্কৃতিক-ইসলামি শিক্ষা কেন্দ্রে শুরু হবে।
এ আলোচনা সভায় জেনেভা ইসলামি কেন্দ্রের প্রধানও উপস্থিত থাকবেন।
ব্রুকসেলে অবস্থিত আল-হিকমাহ সাংস্কৃতিক-ইসলামি কেন্দ্রটি একটি বেসরকারী কেন্দ্র। যার কার্যক্রম ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, সামাজিক ও পারিবারিক বিষয় ভিত্তিক।
এ কেন্দ্রের কর্মসূচীর মধ্যে রয়েছে, ভাষা প্রশিক্ষণ কোর্স, যুবক ও নবযুবকদের জন্য ক্রীড়া বিষয়ক কর্মসূচীর আয়োজন, গ্রন্থাগার বিষয়ক বিভিন্ন সেবা প্রদান ইত্যাদি।#743792
captcha