Centreislamique.be এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি বেলজিয়ামের ইসলামি কেন্দ্রের অধিনস্ত ‘ইউরোপিয়ান ইসলামিক ইনস্টিটিউটে’ ফরাসী ভাষাভাষীদের জন্য অনুষ্ঠিত হবে। এতে থাকছে পবিত্র কোরআন, ফিকাহ, নৈতিকতা, সিরায়ে নববী (স.) শিক্ষাসহ অন্যান্য বিষয়াদি। ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এ প্রশিক্ষণ কোর্সে শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
এ প্রশিক্ষণ কোর্সের ক্লাসসমূহ প্রতি সপ্তাহের দুইদিন; সোমবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণেচ্ছু মুসলমানগণ সোমবার হতে বৃহস্পতিবার নাগাদ স্থানীয় সময় সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত এছাড়া শুক্রবার ও শনিবার সকাল ১০ হতে দুপুর ১২টা পর্যন্ত নাম নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান ইসলামিক ইনস্টিটিউট গত বছর প্রতিষ্ঠিত হয়েছে।#743785