IQNA

ম্যান্সফিল্ডের স্কুলসমূহে আরবি প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়েছে

23:45 - February 10, 2011
সংবাদ: 2078878
আন্তর্জাতিক বিভাগ: যুক্তরাষ্ট্রের কিছু কিছু পত্র-পত্রিকার অপপ্রচার ও ইসলাম ভীতির কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের ম্যান্সফিল্ড শহরে শিক্ষাকেন্দ্র গত মঙ্গলবার আরবি ভাষা শিক্ষাকে বন্ধ ঘোষণা করেছে।
La-Croix এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ম্যান্সফিল্ড শিক্ষাকেন্দ্র, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্র-পত্রিকা আরবি ভাষা শিক্ষাকে একটি আরোপিত বিষয় বলে অভিহিত করার প্রতিক্রিয়া ম্যান্সফিল্ড শিক্ষাকেন্দ্র একটি বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য ভুল দাবী করে টেক্সাস প্রদেশের সকল স্কুলে আরবি প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে।
ম্যান্সফিল্ড শিক্ষা কেন্দ্র টেক্সাস প্রদেশের ৫টি প্রধান শিক্ষা কেন্দ্রের অন্যতম। এ পর্যন্ত এ প্রদেশের অন্যান্য শিক্ষা কেন্দ্রের মাঝে আরবি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দানের কারণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ স্থান অধিকার ক্ষেত্রে সক্ষম হয়েছে। এ শিক্ষা কেন্দ্রটি আরবি শিক্ষাকে প্রাথমিক বিদ্যালয়সমূহে বাধ্যতামূলক এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহে অতিরিক্ত বিষয় হিসেবে নির্ধারণের জন্য প্রতিষ্ঠিত করা হয়।
উল্লেখ্য, আরবি শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য মার্কিন সরকার ১.৩ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দিয়েছিল।#745121
captcha