Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা ব্রিটিশ ইসলামি কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে বিকাল ৫:৩০ মিনিট হতে রাত ৮:৩০ মিনিট অবধি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভা জামাতের সাথে মাগরিবের নামায আদায়ের মাধ্যমে শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ব্রিটিশ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোয়েজ্জী ও অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখেন। এছাড়া বিপ্লবী সঙ্গিত পরিবেশন ও বিপ্লবের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ভিত্তিক ভিডিও ক্লিপ প্রচারিত হয়।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম মোয়েজ্জী এ আলোচনা সভায় আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের স্থানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এছাড়া এ আলোচনা সভায় লন্ডনের ইসলামি কলেজের অধ্যক্ষ হুজ্জাতুল ওয়াল মুসলিমীন মুহাম্মাদ সাঈদ বাহমানপুর, শেইখ শুবাইর হাসান আলী, সাঈদ শাহাবী, ইমরান পাঞ্জাবী বক্তব্য রাখেন।#746041