ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর এথেন্সে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফার্সী ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।
বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বিভাগে ক্লাস অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুকগণ গ্রীসে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে যোগাযোগ পূর্বক নাম নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, এ কোর্সের শিক্ষকের দায়িত্ব পালন করবেন এথেন্সে অবস্থিত ইরানি স্কুলের ফার্সী সাহিত্যের শিক্ষক মণ্ডলী।#745924