IQNA

দুবাইয়ে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু

23:44 - February 14, 2011
সংবাদ: 2080977
সাংস্কৃতিক বিভাগ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত কর্মসূচী গত শনিবার ১২ই ফেব্রুয়ারী হতে দুবাইয়ের ইসলামি ও দাতব্য বিষয়ক সংস্থার উদ্যোগে শুরু হয়েছে।
Khaleej Times ওয়েব সাইটের বরাত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দুবাইয়ের ইসলামি ও দাতব্য বিষয়ক সংস্থার প্রধান হামদাশ শাইবানী এ তথ্য প্রকাশ করে বলেছেন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচী এক সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।
তিনি বলেন: এ সপ্তাহ উপলক্ষে দুবাইয়ের বিভিন্ন মসজিদে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে হযরত মুহাম্মাদ (স.) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য প্রদান উল্লেখযোগ্য।
দুবাই ইসলামি প্রচারণা ও পরামর্শ বিভাগের প্রধান মুহাম্মাদ আল মুহাইরী এ সম্পর্কে জানিয়েছেন: হযরত মুহাম্মাদ (স.) এর নৈতিক ব্যক্তিত্বের উপর ৫ শতাধিক বক্তব্য এ এক সপ্তাহে দুবাইয়ের বিভিন্ন মসজিদে প্রদান করা হবে।#746865
captcha