IQNA

ইসলামি আন্দোলনের শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখবেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

23:46 - February 14, 2011
সংবাদ: 2080981
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: লেবাননের হিজবুল্লাহ বাহিনী’র প্রধান আগামী বুধবার ১৬ই ফেব্রুয়ারী বৈরুত অনুষ্ঠিত ইসলামি আন্দোলনের শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখবেন।
Lebanonfiles ওয়েব সাইটের বরাত দিয়ে লেবানন হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: শহীদদের এ স্মরণ সভা আগামী বুধবার বিকেলে হিজবুল্লাহ বাহিনী’র উদ্যোগে বৈরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভিডিও কনফ্রান্সেরের মাধ্যমে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এ বক্তৃতায় তিনি লেবাননের অভ্যন্তরিন বিষয় ও আরব দেশসমূহের বিশেষ করে মিসরের গণ বিপ্লবের বিষয়টি পর্যালোচনা করবেন।
উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধান তার বক্তৃতার এক অংশে লেবাননের দারুল আফতা’র বিবৃতির বিষয়টির উপর আলোকপাত করবেন বলে জানা গেছে।#746897
captcha