IQNA

ব্রুনাইয়ে মেয়ে কোরআন শিক্ষার্থীদের জন্য কোরআন খতম অনুষ্ঠানের আয়োজন

23:29 - February 15, 2011
সংবাদ: 2081695
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: মেয়ে কোরআন শিক্ষার্থীদের বিশেষ কোরআন খতম অনুষ্ঠান গত ১৩ই ফেব্রুয়ারী ব্রুনাইয়ের আলহাজ্ব সালেহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটা নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠানে ২৮ জন মেয়ে কোরআন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ প্রতিবেদনের ভিত্তিতে ‘আলহাজ্ব সালেহ’ মসজিদের নারী বিষয়ক পরিষদের প্রধান আলহাজ্ব আব্দুস সালামও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে কোরআন খতমের সদনপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, এ মসজিদে কোরআন শিক্ষার লক্ষ্যে ধারবাহিক ও সুশৃংখলভাবে কোরআনের ক্লাসের ব্যবস্থা করা হয়।#747510
captcha