IQNA

ইসলামাবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

23:21 - February 15, 2011
সংবাদ: 2081696
সাংস্কৃতিক বিভাগ: ইসলামি বিপ্লবের ৩২তম বিজয় বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি বিপ্লবের মহান বিজয়ের ৩২তম বর্ষপূর্তী উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহ গতকাল ১৪ই ফেব্রুয়ারী পাকিস্তানের ইসলামাবাদে উদ্বোধন করা হয়েছে।
এ সপ্তাহ উপলক্ষে ইরানি চলচ্চিত্র প্রদর্শন ও দলীয় সঙ্গিত পরিবেশনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনী ইত্যাদি কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, এ সাংস্কৃতিক কর্মসূচী মোট ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।#747523
captcha