সংযুক্ত আরব আমিরাতের অফিশিয়াল বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রা’স আল-খাইমাহ প্রদেশের আমির সাউদ বিন সাকার আল-কাসেমীর উপস্থিতিতে ১৭৬ জন প্রতিদ্বন্দির অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে নববী’র পেশ ইমাম ও খতিব।
এ প্রতিবেদনের ভিত্তিতে নারী ও পুরুষ প্রতিদ্বন্দিরা আলাদা আলাদ বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন। মহিলা প্রতিদ্বন্দিরা মোট ৪টি বিভাগে (সম্পূর্ণ কোরআন, ২০ পারা, ১০ পারা এবং ৫ পারা) অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা গত মঙ্গলবার হতে শুরু হয়েছে এবং আজ ১৮ই ফেব্রুয়ারী সমাপ্ত হবে।
এদিকে পুরুষ প্রতিদ্বন্দিদের প্রতিযোগিতা আগামী কাল শনিবার হতে শুরু হবে এবং আগামী ২৪শে ফেব্রুয়ারী সমাপ্ত হবে।
এ প্রতিযোগিতার পাশাপাশি আরব ও ইসলামি বিশ্বের ওলামাগণ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#748851