IQNA

যুক্তরাষ্ট্রের গ্লারাডো প্রদেশে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে

19:26 - February 18, 2011
সংবাদ: 2082789
আন্তর্জাতিক বিভাগ: যুক্তরাষ্ট্রের গ্লারাডো প্রদেশের বোল্ডার শহরের ইসলামি কেন্দ্র এ শহরে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে নগদ সাহায্য সংগ্রহ করছে।
ডেইলি ক্যামেরা ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ইসলামি কেন্দ্র একটি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে থাকছে একটি মসজিদ, ইসলামি স্কুল, বড়দের জন্য আরবি ও ইসলামি স্ট্যাডিজ বিভাগ এবং যুবকদের জন্য একটি ব্যায়ামাগার।
এ প্রতিবেদনের ভিত্তিতে বোল্ডার জেলায় বর্তমানে ৩০০ জন মুসলমান বসবাস করে এবং বোল্ডার ইসলামি কেন্দ্রেই এ জেলার একমাত্র মসজিদ। এ মসজিদে ৯০ জনের বেশী মুসুল্লী একত্রে নামায আদায় করতে পারে না।
গ্লারাডো প্রদেশের ইসলামি পরিষদের মুখপাত্র এ সম্পর্কে বলেছেন: গ্লারাডো প্রদেশে বিগত বছরগুলোতে ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন: এ অঞ্চলের পার্শ্ববর্তী অপর ইসলামি কেন্দ্রগুলো এ জেলায় একটি মসজিদ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করছে।#748520
captcha