ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আকরা শহরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় দাহেয়ে ফাজর তথা ইসলামি বিপ্লবের দশ প্রভাতি’তে ঘানা মুসলিম ইউনিয়নের উদ্যোগে ‘মুসলিম নিউজ’ শিরোনামে বিশেষ দৈনিক প্রকাশিত হয়েছে।
এ দৈনিকে দাহেয়ে ফাজর তথা ইসলামি বিপ্লবের দশ প্রভাতি উপলক্ষে ইরানের ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়। এছাড়া ইমাম খোমেনী (রহ.) এর দৃষ্টিতে নৈতিকতা এবং ইসলামি বিপ্লব সম্পর্কে বিভিন্ন প্রবন্ধও এতে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ঘানার মুসলমানদের নিজস্ব কোন দৈনিক প্রকাশিত হয় না।#749030