দৈনিক আদ দস্তুরের বরাত দিয়ে জর্ডান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় তাঁর জীবনী, তার নৈতিক বৈশিষ্টাবলী এবং স্ত্রীগণের সাথে তার আচার-ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।
জর্ডানের আল-মায়ারেজ শরয়ী স্টাডিজ সেন্টারের প্রধান আওনাল কুদুমী আম্মানে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন: এ কারণে মহানবী (স.) এর জীবনী সম্পর্কে আলোচনা করা হয় যাতে সেগুলোকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটাতে পারি।
তিনি বলেন: ধর্ম ও শরিয়তে নারীদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে এবং তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। তারা বর্তমান বিশ্বের পরিস্থিতিতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন।
তিনি আরো বলেন: নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নেক ও উত্তম সন্তান প্রতিপালন ও সামাজিক বিভিন্ন কাজে সর্বাত্মক চেষ্টা চালানো#750220