ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৮টায় লাখনৌ শহরের আঙ্গুরী বাগ অঞ্চলের ‘সাক্কায়ে সাকিনা’ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আনন্দ মাহফিলে বক্তব্য রাখেন ভারতের বারাহ বানকী শহরের প্রখ্যাত আলেম সাইয়্যেদ কায়েম মাহদী। তিনি হযরত মুহাম্মাদ (স.) ও ইমাম সাদিক (আ.) এর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
বক্তৃতা পর্ব সমাপ্ত হওয়ার পর এ অনুষ্ঠান হযরত মহানবী (স.) ও ইমাম সাদিক (আ.) এর শানে প্রখ্যাত কবিদের কবিতা পরিবেশনের মাধ্যমে ফজরের আযান অবধি অব্যাহত থাকে।
উল্লেখ্য, এ অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত হয়।#750749