IQNA

ভারতে ‘মহানবী (স.) এর পবিত্র জীবনী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

23:52 - February 23, 2011
সংবাদ: 2085608
আন্তর্জাতিক বিভাগ: ‘মহানবী (স.) এর পবিত্র জীবনী’ শীর্ষক সেমিনার গতকাল ২২শে ফেব্রুয়ারী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর শহরের ‘আশেকানে রাসুল (স.) সংস্থা’র উদ্যোগে এ অঞ্চলের ‘কালয়া মুয়াল্লা’ ইমাম বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সম্মেলন মাগরিব ও ঈশার নামাযের পর শুরু হয়। এতে বক্তব্য রাখেন আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ শাদাব আহমাদ নাকাভী। তিনি মহানবী (স.) এর জীবন চরিতের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এ ছাড়া স্থানীয় কবিগণ এ সেমিনারে বিভিন্ন কবিতা পরিবেশন করেন।
জনাব নাকাভী বলেন: আত্মসংশোধনের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আর এ সংশোধন কার্যক্রম প্রথমে নিজেকে এবং পরিবারের সদস্যদের মাধ্যমে শুরু করতে হবে। অতঃপর অন্যানদেরকে নসিহত ও সদুপদেশ দিতে হবে।
তিনি বলেন: অবশ্যই কোরআনি শিক্ষা ও মহানবী (স.) এর জীবনীর উপর আমল করতে হবে। কেননা এ দু’টি জিনিসই আমাদেরকে ভ্রাতৃত্ব এবং ভালবাসার শিক্ষা দেয়।#752273
captcha