IQNA

আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ আলী হাকিম ইন্তেকাল করেছেন

23:51 - February 26, 2011
সংবাদ: 2086765
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের সম্মানিত পিতা আয়াতুল্লাহ আল উজমা মুহাম্মাদ আলী হাকিম গতকাল ২৫শে ফেব্রুয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বারাসা বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ আলী হাকিমে’র গোসল-কাফনের অনুষ্ঠান আজ সকালে কারবালা শহরে শুরু হয়েছে। মরহুমের জানাযার অনুষ্ঠান আগামীকাল নাজাফ শহরের আশ শাকেরী মসজিদ হতে শুরু হয়ে এ শহরেই তাঁর লাশ দাফন করা হবে।
আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ সাঈদ হাকিমের সম্মানিত পিতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ আলী হাকিম ছিলেন ইরাকের অন্যতম প্রখ্যাত আলেম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আল উজমা সাঈদ মুহাম্মাদ আলী হাকিম ১৩২৯ হিজরীতে নাজাফ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শীর্ষস্থানীয় মুজতাহিদ, নাজাফ হাওযা ইলমিয়্যাহ’র ফিকাহ ও উসূল শাস্ত্রের প্রখ্যাত শিক্ষক এবং নাজাফে আশরাফের অন্যতম পেশ ইমাম।#753846
captcha