Saphirnews ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা প্যারিসের Christiane Peugeot সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে এবং রাত ৯:৩০ মিনিট অবধি অব্যাহত থাকবে।
বিশিষ্ট সমাজবিদ ড. নাদিয়া এ্যাশেহবুন, বিশিষ্ট ইতিহাসবিদ কামেল মেযেটি ও বিশিষ্ট সমাজবিদ মার্টিন কোহেন এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ফ্রান্সের AJMF সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভা; AJMF সংস্থা এবং এর সাথে জড়িত সকল ধর্মীয় সংগঠনের ইহুদী ও খ্রিষ্টান ধর্মের মধ্যকার সংলাপের বিষয়ে আয়োজিত প্রথম সভা।#754560