দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বিশেষ অনুষ্ঠান থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকা ইয়ালা শহরের শিক্ষাবোর্ডের উদ্যোগে এ শহরের চি ইয়াহাটা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে।
শৈশব হতে মুসলিম ও বৌদ্ধ ছাত্রদের পরস্পরের ধর্ম সম্পর্কে অধিক পরিচিত করানো এ অনুষ্ঠান আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ইসলাম ধর্মে সন্ধি, বন্ধুত্ব ও আন্তরিকতার প্রকাশ ঘটানোর গুরুত্বের প্রকাশ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উপযুক্ত পরিবেশ তৈরী করা এ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যসমূহের অন্তর্ভূক্ত।
উল্লেখ্য, এ শহরের মুসলমান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে।#754217