Thestar ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মসজিদ ইসলামি ও চাইনিজ ডিজাইনের মিশ্রনে নির্মিত হবে।
মালয়েশিয়ায় বসবাসরত চাইনিজদের ঐ সংস্থার প্রধান মুস্তাফা মা এ সম্পর্কে বলেছেন: এ মসজিদ নির্মাণ ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষতঃ চাইনিজ সমাজে এ মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চাইনিজ মুসলমানদের এ মসজিদটিতে একটি সাংস্কৃতিক কেন্দ্রও নির্মিত হবে এবং এ প্রকল্পের নকশা Macma এর পক্ষ হতে সম্পন্ন হওয়ার পরপরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।#755951