Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এতে, নামাযের দর্শন, নামায পড়ার নিয়ম, সঠিকভাবে নামাযের কিরাতসমূহ আদায়ের নিয়ম ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেয়া হবে।
এ প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীরা নারী ও পুরুষের নামাযের মধ্যকার পার্থক্যের বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবেন। এছাড়া সফরে নামায আদায়ের নিয়মসহ অন্যান্য বিষয় সম্পর্কে পরিচিতি লাভ করবে।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সটি সরকারী কর্মচারীদের জন্য (নারী ও পুরুষ) আয়োজন করা হয়েছে।#755903