IQNA

পাকিস্তানে ইসলামের অবমাননাকারী ওয়েব সাইটসমূহ ফিল্টার করা হবে

9:28 - March 05, 2011
সংবাদ: 2090112
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র কোরআন শরিফ ও হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ইসলাম বিরোধী ওয়েব সাইটসমূহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিক Times of India এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তানের উপআইনমন্ত্রী নাভিদ এনায়েত মালেক এ কথা ঘোষণা করে বলেছেন: পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইতিমধ্যে মহানবী (স.) কে অবমাননাকারী সকল ওয়েব সাইট বন্ধ করার কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন: এরই ভিত্তিতে ঐ সকল ওয়েব সাইটের উপর দৃষ্টি রাখার জন্য একটি সরকারী কমিটি গঠন করা হয়েছে।
পাকিস্তানের উচ্চতর আদালতের প্রধান এজাজ চৌধুরী এ সম্পর্কে জানিয়েছেন: সরকারী এ কমিটি উচ্চতর আদালতকে এ কার্যক্রমের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে অবগত করার দায়িত্ব পালন করবে।# 756618
captcha