IQNA

ভারতে ‘মহানবী (স.) এর শিক্ষা; বিশ্ব নিরাপত্তার বার্তাবাহক’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

21:14 - March 05, 2011
সংবাদ: 2090607
সাংস্কৃতিক বিভাগ: ‘মহানবী (স.) এর শিক্ষা; বিশ্ব নিরাপত্তার বার্তাবাহক’ শীর্ষক সম্মেলন গত ৩রা মার্চ ভারতের আওয়াজ ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে এদেশের সাহারানপুর বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সম্মেলনে সভাপতিত্ব করেন হারইয়ানা রাজ্যের বিশিষ্ট আলেম হাফেজ হুসাইন এবং এতে বক্তব্য রাখেন মাওঃ সাজেদ মাযাহেরী।
মাওঃ সাজেদ মাযাহেরী বলেন: মহানবী (স.) ৪০ বছর বয়সে নবুয়্যত প্রাপ্ত হন এবং ইসলামি নৈতিকতার প্রসার ঘটানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালান।
এ সম্মেলনের অপর বক্তা মাওঃ রিয়াজ নাদভী বলেন: বিশ্ব নিরাপত্তার হুমকির সম্মুখীন করতে অত্যাচার, অন্যের অধিকার হরণ এ দু’টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত। আমাদের উচিত স্রষ্টা এবং সৃষ্টির অধিকার আদায় করা।
তিনি বলেন: আমাদের উচিত মহানবী (স.) এর জীবন চরিতকে আদর্শ হিসেবে গ্রহণ করা। এমনকি শত্রুদের সাথে নম্র ও উত্তম আচরণ করা।#757794
captcha