আফ্রিকা হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হান্ডা টোমা’র পরোয়ানা তদন্তকারী বিচারক খুমাইস সীমাঈ বলেন: টোমার বিরুদ্ধে আনীত অভিযোগ দুই দিক হতে পর্যালোচনা করা হয়েছে।
পথমতঃ সমাজে স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগে তাকে ২ লক্ষ শিলিং নগদ অর্থ জরিমানা করা হয়েছে এবং সে ৬ মাস নৈতিকতা বিষয়ক আশ্রমে বন্দী থাকবে।
দ্বিতীয়তঃ ধর্মীয় নিদর্শনের প্রতি অবমাননার কারণে সে ১৮ মাস নৈতিকতা বিষয়ক আশ্রমে বন্দী থাকবে।
তিনি বলেন: অভিযুক্তের এহেন শাস্তি অপরের জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে, যাতে অন্য কেউ এ ধরণের পদক্ষেপ গ্রহণের সাহস না দেখায়।
আদালতের বর্ণনা অনুযায়ী হান্ডা টোমা গত বছর জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করেছিল।#758479