ভারত হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন ‘মানবতার নেতা’ শীর্ষক শ্লোগান নিয়ে ‘হোসনে আরা’ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) স্মরণে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি’র মূখ্যমন্ত্রী শিলা দিক্ষিত। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট আলেম সাইয়্যেদ কালবে সাদেক নাকাভী।
সাইয়্যেদ কালবে সাদেক নাকাভী বলেন: যদি আমরা সমাজকে সংশোধন করতে চাই তবে ইসলামি শিক্ষাকে সঠিকরূপে প্রচার করতে হবে এবং এ বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে যে, ইসলাম হচ্ছে সন্ধি ও বন্ধুত্বে’র ধর্ম। পবিত্র কোরআনে হুদাইবিয়াহ’র সন্ধির বিষয়ে মুসলমানদের মোবারকবাদ জানানো হয়েছে।
ভারতে অবস্থানরত সৌদি রাষ্ট্রদূত এ সম্মেলনে বলেন: ইসলাম বিভিন্ন ধর্মের মাঝে বিভেদ সৃষ্টির বিরোধিতা করে এবং মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করে।
দিল্লি’র মূখ্যমন্ত্রী বলেন: ইসলামের বাণী পৌঁছে দেয়ার মাধ্যমে বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব এবং ইসলাম প্রচারের মাধ্যমে বিশ্ব প্রজ্বলিত যুদ্ধের আগুন নেভানো সম্ভব।#758350