IQNA

পাকিস্তানে ‘সিরায়ে নববী (স.)’ শীর্ষক সম্মেলন শুরু

0:01 - March 08, 2011
সংবাদ: 2092078
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘সিরায়ে নববী (স.)’ শীর্ষক সম্মেলন আজ ৭ই মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে।
The news ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন পাকিস্তানের ‘সাউন্ড অভ ইসলাম’ সংস্থার উদ্যোগে মহানবী (স.) এর জীবনীর বিভিন্ন দিকের সাথে পরিচিত করা ও তাঁর (স.) শিক্ষার উপর ভিত্তি করে মুসলিম উম্মাহ’র সম্মুখে বিদ্যমান বিভিন্ন সমস্যাবলির মোকাবেলা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হল পবিত্র কোরআন ও হযরত মুহাম্মাদ (স.) এর হাদীসের শিক্ষা হতে সন্ধি, ভ্রাতৃত্ব, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ের প্রসার ঘটানো।
তিনদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে সিরিয়া, নেপাল, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, মিসর, কুয়েত, লেবানন, সৌদি আরব ও দক্ষিন আফ্রিকাসহ বিশ্বের ১৫টি দেশের ওলামা ও চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। তারা সম্মেলনে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখবেন।#759142
captcha