কোম হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কোম প্রদেশের বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আফকার এ তথ্য প্রকাশ করে বলেছেন: কোম বাস্কেটবল টিমের ফরাসী খেলোয়াড় ক্লাদ মার্কোস প্রায় দেড় মাস পূর্বে ইরানে এসেছেন এবং কোম টিমের পক্ষে বেশ কয়েকটি খেলায় দৃষ্টিনন্দন পারফর্মেন্স দেখিয়েছেন।
তিনি বলেন: ৩০ বছর বয়স্ক ক্লোদ মার্কোস ইরানে প্রবেশের সাথে সাথে ইসলাম ও মহানবী (স.) এর পরিচিতি সম্পর্কে গ্রন্থ চায়। তিনি এ সকল গ্রন্থ পাঠের পর গতরাতে আয়াতুল্লাহ আল উজমা আলাভি গোরগানী’র বাস ভবনে উপস্থিত হয়ে কালেমা শাহাদত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন: এ আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কোম টিমের পক্ষ হতে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে। যা আজ বিকেল ৩:৩০ মিনিটে চলতি সপ্তাহের প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে অনুষ্ঠিত হয়েছে।#759323