IQNA

দক্ষিন-পূর্ব এশিয়ার ওলামাদের বিশেষ সম্মেলন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে

0:03 - March 13, 2011
সংবাদ: 2094509
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: দক্ষিন-পূর্ব এশিয়ার মুসলিম ওলামা ইউনিয়নের বিশেষ সম্মেলন প্রথমবারের মত মালয়েশিয়ার ইসলামি প্রচারণা বিষয়ক সংস্থা (Jakim) এর উদ্যোগে এদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Bernama বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার ধর্মমন্ত্রী খাইর বাহারাম এ তথ্য প্রকাশ করে বলেন: আগামী মে অথবা জুন মাসে অনুষ্ঠিত এ সম্মেলন দক্ষিন-পূর্ব এশিয়ার ফতওয়া দানকারী পরিষদ ও অন্যান্য ইসলামি পরিষদের মাঝে সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া মালয়েশিয়ার দারুল আফতা’র ওলামা ও চিন্তাবিদগণ ও দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যান্য আলেম-ওলামাদের মাঝে সংলাপ ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, দক্ষিন-পূর্ব এশিয়ার মুসলিম ওলামা ইউনিয়ন ১৯৬৭ সালে ব্যাংককে ৫টি দেশের সদস্যদের নিয়ে গঠিত হয়। দেশগুলো হচ্ছে; ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন ও থাইল্যান্ড। পরবর্তীতে ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া সংযোজিত হয়।#761878
captcha