IQNA

টেক্সাসে বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

19:09 - March 14, 2011
সংবাদ: 2095852
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র কোরআনের বিশেষ প্রশিক্ষণ কোর্স আগামী ৩রা জুন হতে ১লা জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের কার্লটন ইসলামি ফাউন্ডেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Bayyinah ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাইয়্যিনাহ ইসলামি সংস্থার উদ্যোগে আয়োজিত এক মাস ব্যাপী এ প্রতিযোগিতায় আরবী ভাষা ও তাফসীরের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
কোরআনিক শিক্ষা ও আরবি ভাষার সাথে পরিচিত করানোর উদ্দেশ্যে এ কোর্স আয়োজিত হচ্ছে। এতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলি শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
এ কোর্সে আরবি ভাষা শিক্ষা বিভাগে আরবি ব্যাকরণ এবং তাফসির বিভাগে সূরা মারিয়াম ও সূরা ত্বাহা’র তাফসীরের উপর আলোকপাত করে প্রশিক্ষণ দেয়া হবে।#762637
captcha