রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মুসলিম ওলামা ও বৌদ্ধ ধর্মযাজকদের যৌথ আলোচনা, থাই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি প্রসারের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১০ই মার্চ) এদেশের পাঠানী (Pattani) শহরে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন-পূর্ব এশিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: পাঠানী শহরের নিরাপত্তা পরিষদের প্রধান নিপুন নারা কুনে’র আহ্বানে বিভিন্ন মসজিদের পেশ ইমাম, মুসলিম আলেম-ওলামা এবং বৌদ্ধ ধর্মযাজকগণ এ আলোচনা সভায় সমবেত হয়েছেন।
থাইল্যান্ডের পাঠানী শহরের নিরাপত্তা বিভাগের প্রধান বলেন: বিদ্রোহীরা বিভেদ ও নেফাক সৃষ্টির মাধ্যমে মুসলমান ও বৌদ্ধদেরকে পরস্পরের সম্পর্কে বিরূপ মনোভাবের জন্ম দিতে এবং শান্তিপূর্ন সহাবস্থানকে বিনষ্ট করতে সচেষ্ট।
তিনি বলেন: পাঠানী শহরে সন্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলমান ও বৌদ্ধদের উচিত পরস্পরকে অনুধাবন করা এবং মুসলিম ওলামা ও বৌদ্ধ ধর্মযাজকদের উচিত সন্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালন করা।#761626