কিরঘিযিস্তান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ গ্রন্থাগারটি কিরঘিযিস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত ‘কিরঘিযিস্তান ইসলামি বিশ্ববিদ্যালয়ে’র পাশে উদ্বোধন করা হয়েছে।
ইসলামি বিভিন্ন গ্রন্থে সমৃদ্ধ করে এ গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। যাতে ইসলামি বিষয়ে অধ্যয়নে আগ্রহীগণ এ গ্রন্থাগারের গ্রন্থাবলী হতে উপকৃত হতে পারেন।
উল্লেখ্য, গ্রন্থাগারটি সপ্তাহে ৬ দিন সকাল হতে বিকেল অবধি উন্মুক্ত থাকবে।#764990