IQNA

বাহরাইন ও লিবিয়ার জনগণ হত্যার প্রতিবাদে ভারতে প্রতিবাদ সভার আয়োজন

23:53 - April 01, 2011
সংবাদ: 2099428
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ভারতের লাখনৌ শহরের শিয়ারা আগামী ৩রা এপ্রিল এ শহরে অবস্থিত ‘সায়াদাত আলী খানে’র মাজারে উপস্থিত হয়ে পূনরায় লিবিয়া ও বাহরাইনের জনগণ হত্যার প্রতিবাদ জানাবে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: আগামী ৩রা এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টায় লাখনৌ শহরের মুসলমানরা সায়াদাত আলী খানে’র মাজারে উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবে। এ প্রতিবাদ সভা লাখনৌ শহরের মুসলমানদের উদ্যোগে আয়োজিত হচ্ছে।
লাখনৌ শহরের ‘কামারে বানি হাশিম’ সংস্থার প্রধান গত ২৮শে মার্চ এ শহরের শিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় বলেন: প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি এ সময় ভারতের মুসলমানদেরকে উক্ত সভায় অংশগ্রহণ করে বাহরাইন ও লিবিয়ার জনগণ হত্যার প্রতিবাদ জানানোর প্রতি আহ্বান জানান।#766857

captcha