IQNA

পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ মিছিল

23:48 - April 03, 2011
সংবাদ: 2099979
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র কোরআনের প্রতি অবমাননার প্রতিবাদে আফগানিস্তানের জনগণ গতকাল ২রা এপ্রিল এদেশের কান্দাহার শহরের বিভিন্ন সড়কে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরিবর্তিতে এ বিক্ষোভে সহিংসতার সৃষ্ট হয়।
NYTimes এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র কোরআনের প্রতি অবমাননার প্রতিবাদে মাযার-ই শরিফে বিক্ষোভ মিছিলের একদিন পর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে আফগানিস্তানের হাজার হাজার জনতা রাস্তায় নেমে যুক্তরাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
তালেবান জঙ্গীদের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে পড়ে এবং বেশ কয়েকটি গাড়ীতে, দোকানে অগ্নিসংযোগ করাসহ জনগণ ও সাংবাদিকদের উপর হামলা চালায়।
এ সহিংসতায় অন্তত ৯ জন নিহত এবং অপর ৮১ জন আহত হয়েছে।
উল্লেখ্য, কাবুল ও হেরাতের ন্যায় অন্যান্য শহরের জনগণও গত ৩০শে মার্চ ও ১লা এপ্রিল যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।#767840
captcha