আল কাওসারে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিসরের আওকাফ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন চিন্তাবিদ ও ওলামা, মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত ওলামা, ‘আনসারুল সুন্নাহ আল মুহাম্মাদিয়াহ’ ইসলামি সংগঠন, জামায়াতে ইসলামি ‘আত-তাবলীগ ওয়াদ-দাওয়াহ’, এবং মিসরের দক্ষিন অঞ্চলের ‘উসওয়ান’ আঞ্জুমানে শরয়ী সংস্থা সম্মিলীতভাবে এ জোট গঠন করেছেন।
এ জোটের প্রথম সভায় ধর্মীয় ভিত্তিক সরকার গঠন, দেশপ্রেম, ফাসাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জনগণ কর্তৃক যে সকল ধর্মীয় মতামতের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সেগুলোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয়েছে।
এর জোটের প্রধান হিসেবে মিসরের উসওয়ান প্রদেশের ইসলামি গবেষণা কলেজের শিক্ষক জনাব খামিস সাইয়্যেদকে, সহকারী প্রধান হিসেবে মুসা আলী আহমাদ, সাধারণ সম্পাদক হিসেবে খতিব পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাওফীক মাদানী এবং জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে জনাব আলী উমার হুসাইনকে নির্বাচন করা হয়েছে।#768488