Hcs.harvar ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ একমাস ব্যাপী অব্যাহত থাকবে। এ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ইসলামি সংগঠনের পক্ষ হতে ইসলাম পরিচিত ও মুসলমানদের সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা অপনোদনের উপর বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে থাকছে, হিজাব বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, ‘ইসলামের দিকে যাত্রা’ শীর্ষক সভা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের জন্য নৈশভোজের আয়োজন, ইসলামি কবিতা সন্ধ্যা ইত্যাদি।
উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামি সংগঠন ইসলাম ও মুসলমানদের প্রকৃত রূপ সম্পর্কে পরিচিত করার নিমিত্তে গত বছরও ৫ই এপ্রিল হতে ৯ই এপ্রিল নাগাদ এ কর্মসূচীর আয়োজন করেছিল।#769175