IQNA

ফিলিপিনের আল-মোস্তফা কলেজে ৮০০ খণ্ড গ্রন্থ প্রদান করা হয়েছে

23:55 - April 06, 2011
সংবাদ: 2101853
সাংস্কৃতিক বিভাগ: ফিলিপিনে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র এদেশের ‘আল-মোস্তফা’ কলেজে ৮০০ খণ্ড গ্রন্থ প্রদান করেছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা ও ইলমি কেন্দ্রসমূহের গ্রন্থাগার সমৃদ্ধ করার উদ্দেশ্যে উক্ত সংখ্যার গ্রন্থাবলী ফিলিস্তিনের আল-মোস্তফা কলেজে প্রদান করা হয়েছে।
প্রদত্ত গ্রন্থাবলী ইরান পরিচিতি, ইসলামি পরিচিতি, শরয়ী মাসআলা-মাসায়েল ইত্যাদি বিষয় ভিত্তিক।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র আগামীতে এদেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিভিন্ন বিষয় ভিত্তিক গ্রন্থাবলী প্রদান করবে।#769277
captcha