আল কাওসারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হল্যান্ডের আল কাওসার সাংস্কৃতিক কেন্দ্র ও হল্যান্ডে ইরকিদের বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় উক্ত স্মরণসভা পালিত হচ্ছে।
আয়াতুল্লাহ আল উজমা শহীদ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের সাদর (রহ.) ও তার শহীদা বোন ৩১ বছর পূর্বে ১৯৮০ সালের ৮ই এপ্রিল তত্কালীন স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেনের বাথ পার্টির হাতে শাহাদত বরণ করেন।
উল্লেখ্য, এ অনুষ্ঠানটি আজ শুক্রবার হল্যান্ডের আল কাওসার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং হল্যান্ডে ইরাকি সংগঠন বিষয়ক পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
বৃটেনের মুহাম্মাদ আলী আন নাসেরী ও হল্যান্ডের বিশিষ্ট শিয়া চিন্তাবিদ ও গবেষক মুহাম্মাদ জাওয়াদ আত তুরাইহী’র উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভা এ স্মরণসভার কর্মসূচীসমূহের অন্যতম।#769815