IQNA

‘সত্য কাহিনী সম্ভার’ গ্রন্থটি সার্বীয় ভাষায় অনূদিত হয়েছে

22:56 - April 09, 2011
সংবাদ: 2102919
সাংস্কৃতিক বিভাগ: বেলগ্রাডে অবস্থিত ইরানের দূতাবাসের সাথে সম্পৃক্ত সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শহীদ আয়াতুল্লাহ মোর্তজা মোতাহহারী’র লেখা ‘সত্য কাহিনী সম্ভার’ গ্রন্থটি সার্বীয় ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ বইটি খবুই প্রাঞ্জল ভাষায় শিশু-কিশোর ও যুবকদের জন্য লেখা হয়েছে। এতে রয়েছে ইসলামি ইতিহাসের শিক্ষণীয় ৮০টি সত্য ঘটনা।
বেলগ্রাডে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্র আয়াতুল্লাহ মোর্ত্তজা মোতাহহারীর রচিত এ মূল্যবান গ্রন্থটি সার্বীয় ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছে। এ বইটি অধ্যয়নের মাধ্যমে সার্বীয় যুবকরা ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস ও শিয়া ইমামগনের জীবনী সম্পর্কে পরিচিত লাভ করতে সক্ষম হবে।
উল্লেখ্য, এ গ্রন্থটির সর্বমোট ১০০০ কপি প্রকাশিত হয়েছে।#771004
captcha