সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থার বরাত দিয়ে সিরিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সম্মেলন গত বুধবার ৬ই এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় দামেস্কে অবস্থিত স্প্যানিশ সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
দামেস্কের এ সেমিনারে স্প্যানিশ নারী গবেষক maria del mar Logrono ল্যাটিন আমেরিকায় ইসলাম ধর্মের অবস্থার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। অতঃপর সেমিনারের বিষয় ভিত্তিক দু’টি স্বল্প দৈর্ঘ্যের প্রামান্য চলচ্চিত্র সেমিনার অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে প্রচার করা হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, মারিয়া ডেল মার লোগরোনো ল্যাটিন আমেরিকায় মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ইতিহাসের উপর পি এইচ ডি করেছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামী প্রদেশের ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিষয়ক বিভাগের একজন শিক্ষক।#770853